
আমিরাতে দুই বাংলাদেশি স্কুলে এসএসসি পরীক্ষা শুরু
আবুধাবির বাংলাদেশ স্কুল থেকে পরীক্ষায় অংশ নেয় ৫০ জন পরীক্ষার্থী। এর মধ্যে নিয়মিত ৩৮ জন এবং অনিয়মিত পরীক্ষার্থী ১২ জন। প্রথম দিন পরীক্ষাকেন্দ্রে পরিদর্শকের দায়িত্বে ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মোহাম্মদ উল্লাহ খান।

আইইবির আবুধাবি ওভারসিজ চ্যাপ্টারের সভা ও নৈশভোজ
সভায় সর্বসম্মতিক্রমে ফেলো প্রকৌশলী মোহাম্মদ আলীকে চেয়ারম্যান, ফেলো প্রকৌশলী মোহাম্মদ আবু ইস্কান্দারকে ভাইস চেয়ারম্যান ও ফেলো প্রকৌশলী আমজাদ হোসেন খানকে সম্পাদক করে ১৮ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটির প্রস্তাব করেন লাইফ ফেলো প্রকৌশলী রফিকুল ইসলাম তালুকদার।

সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহার ৬ দিনের সরকারি ছুটি অনুমোদন
আরব আমিরাত সরকার জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আরবি বর্ষপঞ্জির সর্বশেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। এ মাসের ১০ তারিখে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। এর আগের দিন আরাফাত দিবস। অর্থাৎ দিনটিতে হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল সংযুক্ত আরব আমিরাত
পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। চাঁদ দেখা সাপেক্ষে দেশটিতে আগামী ২৭ মে বুধবার ঈদুল আজহা উদযাপন হতে পারে বলে জানিয়েছে তারা।

সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বার্তাসংস্থা ডব্লিউএএম জানিয়েছে, একটি ড্রোন ফুজাইরাহতে আসার পর এটিকে ভূপাতিত করা হয়। ওই সময় ড্রোনটির ধ্বংসাবশেষ এসে আঘাত হানে ওই বাংলাদেশির ওপর।

আবুধাবিতে বাংলাদেশি মালিকানাধীন নতুন প্রতিষ্ঠানের যাত্রা শুরু
উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ জাফর আহমেদ বলেন, তার কোম্পানিতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ থাকলেও ভিসা বন্ধ থাকায় চাহিদা মতো বাংলাদেশি শ্রমিক কাজে লাগাতে পারছেন না। তিনি আমিরাতের শ্রমবাজার পুনরায় চালু করতে বাংলাদেশ সরকারকে কুটনৈতিক প্রচেষ্টা জোরদার করার অনুরোধ জানান।

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের স্বাধীনতা দিবস উদ্যাপন
দিবসটি উপলক্ষে কনসাল জেনারেলের সভাপতিত্বে কনস্যুলেট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ পাঠ করে শোনানো হয়। এরপর দিবসের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আবুধাবির বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন
দিনের শুরুতে সকলের উপস্থিতিতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা করেন। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

মধ্যপ্রাচ্যে বিষণ্ন ঈদ
উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতেও বোমাবর্ষণের আতঙ্ক উৎসবের আমেজকে ফিকে করে দিয়েছে। দীর্ঘদিন ধরে নিরাপদ মনে করা এই দেশগুলো এখন তেহরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

জীবিকার জন্য মধ্যপ্রাচ্যে এসে যুদ্ধের মধ্যে পড়ে নিরুপায় প্রবাসীরা
কাদরি বলেন, প্রবাসীদের নিজ নিজ দেশের মানুষ ও পরিবারগুলো তাদের নাগরিকদের সুরক্ষায় সরকারকে পদক্ষেপ নিতে চাপ দিচ্ছে। তবে এখন পর্যন্ত রাষ্ট্রগুলোর পক্ষ থেকে পাওয়া সাড়া বা ভূমিকা খুবই অপর্যাপ্ত।

ড্রোন হামলার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট স্থগিত
যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুবাই এয়ারপোর্টস কর্তৃপক্ষ। জানা গেছে, কিছু ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।

দুবাই বিমানবন্দরের কাছে দুটি ড্রোন পড়ে এক বাংলাদেশিসহ আহত ৪
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় একজন বাংলাদেশি, ঘানার দুই নাগরিক এবং একজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন।

আবুধাবিতে কলম একাডেমি লন্ডনের ইউএই চ্যাপ্টারের উদ্যোগে ইফতার
সাহিত্যের বাতিঘরখ্যাত চট্টগ্রামের প্রতিভাবান গর্বিত সাহিত্যিক ও যুক্তরাজ্যপ্রবাসী অধ্যাপক নজরুল হাবীবির প্রতিষ্ঠিত অক্ষরে অমরতা স্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সামাজিক, মানবিক ও সাহিত্যিক সংগঠন কলম একাডেমি লন্ডনের ইউএই চ্যাপ্টারের উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বিদেশিদের বিলম্ব জরিমানা মওকুফ
গত শনিবার থেকে পরবর্তী সকল জরিমানা মওকুফ করা হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত ভ্রমণকারীদের ক্ষেত্রে কোনো আর্থিক দণ্ড ছাড়াই তাদের অবস্থান বৈধ বলে বিবেচিত হয়।

আবুধাবির বাংলাদেশ দূতাবাসে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস
রাষ্ট্রদূত তারেক আহমেদ তার বক্তব্যে ভাষা শহিদ, মুক্তিযুদ্ধে শহিদ ও জুলাই-আগস্টের আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করার আহ্বান জানান।

আজমানে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের শাখার যাত্রা শুরু
প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ ওসমান বলেন, "আমিরাতে আসার পর থেকেই আমার পরিকল্পনা ছিল নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তোলা৷। আর সে লক্ষ বাস্তবায়নের অংশ হিসেবে সর্বপ্রথম আজমানে ২০২১ সালে ফয়সাল মাহমুদ বিল্ডিং মেটেরিয়ালস ট্রেডিং এলএলসি দিয়ে যাত্রা শুরু করেছিলাম৷

আবুধাবিতে বাংলাদেশ মহিলা সমিতির বসন্ত উৎসব ও বার্ষিক বনভোজন
রোববার আবুধাবির আল বাহিয়ার একটি ফার্ম হাউজে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদূত তারেক আহমেদ।

আবুধাবিতে বাংলাদেশ সমিতির নারী উইংয়ের বসন্ত উৎসব
বাংলাদেশে বসন্ত আসে রং, গানে আর হাসিতে। প্রবাসের মাটিতেও যেন সেই দেশি আবহ, বসন্তের রঙ আর সংস্কৃতির উষ্ণতা অনুভব করা যায় সে লক্ষ্যে ঋতুরাজ বসন্তকে বরণ করতে বাংলাদেশ সমিতির নারী উইং বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করে।

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিবের বিদায় সংবর্ধনা
বক্তারা বিদায়ী প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের পেশাদারত্ব, সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তার গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

আবুধাবিতে প্রবাসী সিআইপিকে সংবর্ধনা
অনুষ্ঠানে মোহাম্মদ আবুল বশর তার বক্তব্যে দেশের অর্থনীতি শক্তিশালী এবং রেমিট্যান্স প্রবাহ আরও গতিশীল করতে বর্তমান প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান।



